খুব দ্রুত বছরটি শেষ হয়ে গেলো। আর মাত্র ১ সপ্তাহ পরেই T10। কি দ্রুত বছরটি শেষ হয়ে গেলো টেরই পেলাম না। বলার মতো কিছুই ঘটলো না এ বছরটিতে। কোনো অর্জন নেই, ব্যর্থতাও অনেক। সব কিছু যেনো ঠায় দাঁড়িয়ে রয়েছে, এগুতে চাইলেও পারছে না। কাঁচা মিঠা আমের মতো বছরটি কেটে গেলো। সালতামামী লেখার মতো কিছুই নেই। দেশে পরিবারের সমস্যা,ব্যক্তিগত ব্যর্থতা থেকেই হয়তো নতুন বছরে কিছু করার প্রেরণা পাবো।
বছরের এ সময়টুকু বড্ড অলস কাটে। তেমন কিছু করার থাকে না। চারদিকে সুনসান নিরবতা। শুয়ে বসে খেতে খেতে ওজন বেড়ে যায়।
সুমন, যিনি এটা বানিয়েছেন তাঁকে আমার সালাম। লম্বা লম্বা বাতচিত না করে বাইরের লোকজনের কাছে এমন কয়েক সেকেন্ডর একটা ক্লিপিংস অনেক আবেদন রাখে। এমন অসাধারণ কাজ বেশি বেশি হওয়া প্রয়োজন।
1 টি মন্তব্য:
সুমন,
যিনি এটা বানিয়েছেন তাঁকে আমার সালাম। লম্বা লম্বা বাতচিত না করে বাইরের লোকজনের কাছে এমন কয়েক সেকেন্ডর একটা ক্লিপিংস অনেক আবেদন রাখে। এমন অসাধারণ কাজ বেশি বেশি হওয়া প্রয়োজন।
নিয়া গেলাম।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো।