যে রিকশাচালক গুলিতে মারা গেলো সে শহীদ না,
যে বিডিআর সুবেদার গুলিতে মারা গেলো সে শহীদ না,
যে ছাত্রটি ওষুধ কিনতে গিয়ে গুলিতে মারা গেলো সেও শহীদ না।
এদের "রাস্ট্রীয়" মর্যাদায় দাফন হবে না,
জাতীয় পাতাকায় মুড়িয়েও দেয়া হবে না কফিনটি।
এদের ছেলেমেয়েরা আজীবন সরকারী খরচে পড়াশোনা করার সুযোগ পাবে না,
৫ লাখ টাকা করে টাকাও জুটবে না তাদের ভাগ্যে,
বাকিদের কথা উহ্যই থাকুক।
নমঃশুদ্রদের ভাগ্যে এরকমটিই হয়,
এদের নিয়ে কোনো শোক গাঁথাও লেখা হবে না,
হবে না কোনো কলাম লেখা।
এরা আমজনতা; "শহীদ" হবার যোগ্যতা এদের নেই।
মা'র কাছে ফেরা
14 ঘন্টা পূর্বে





কুলাঙ্গার।